ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

হবিগঞ্জে হামলার প্রতিবাদে দেশজুড়ে এনসিপির বিক্ষোভ, তারেক রহমানকে কড়া বার্তা

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পদযাত্রায় হামলার ঘটনাকে কেন্দ্র করে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে দলটি। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে দলটির দপ্তর সেলের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ২৯ জুলাই (বুধবার) সারাদেশে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এই কর্মসূচির মাধ্যমে তারা হবিগঞ্জে তাদের শান্তিপূর্ণ পদযাত্রা এবং দলটির মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার তীব্র প্রতিবাদ জানাবে।

দলটির পক্ষ থেকে সকল মহানগর, জেলা, উপজেলা ও থানা শাখাকে নিজ নিজ এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে, কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং দলীয় নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে, হবিগঞ্জে হামলার প্রতিবাদে উত্তরাঞ্চলের জুলাই পদযাত্রার রোডম্যাপ অনুযায়ী বুধবার মৌলভীবাজার জেলার দুটি পদযাত্রা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম জানান, “পদযাত্রার পরিবর্তে আগামীকাল (বুধবার) বিকেল ৩টায় হবিগঞ্জ শহরে এনসিপির ওপর বিএনপির ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হবে।”

তিনি আরও জানান, ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এমপি, সারোয়ার তুষারসহ কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন। পোস্টের শেষাংশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে সারজিস আলম বলেন, “জনাব তারেক রহমান, আমরাও দেখতে চাই—আপনি আপনার সন্ত্রাসী বাহিনী দিয়ে কত রক্ত ঝরাতে পারেন, কত কিশোরের চোখ উপড়ে ফেলতে পারেন, কত মানুষের জীবন নিতে পারেন! দেখা হবে রাজপথে ইনশাআল্লাহ।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পিলখানা হত্যাকাণ্ড: আট মাস ধরে চাপা তদন্ত রিপোর্ট, ভারত ও প্রধানমন্ত্রীর যোগসাজশের অভিযোগ

হবিগঞ্জে হামলার প্রতিবাদে দেশজুড়ে এনসিপির বিক্ষোভ, তারেক রহমানকে কড়া বার্তা

আপডেট সময় : ০৬:৪২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬