ঢাকা ০২:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

ভারতের ‘তেলাপোকা রাজনীতি’: তরুণদের আন্দোলন শিক্ষামন্ত্রীর পদত্যাগে বাধ্য করল

ভারতের প্রধান বিচারপতি কর্তৃক দেশের তরুণ সমাজকে ‘তেলাপোকা’ (cockroach) বলে অভিহিত করার ঘটনা দেশজুড়ে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। এই মন্তব্যের প্রতিবাদে এবং শিক্ষাব্যবস্থায় বিদ্যমান অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে গড়ে ওঠা ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) বা ‘তেলাপোকা জনতা পার্টি’ নামে তরুণদের একটি দল অনলাইনে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। দলটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় জবাবদিহিতার অভাবের মতো বিষয়গুলোতে সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য আন্দোলন শুরু করে, যা মোদি সরকারের ওপর যথেষ্ট চাপ সৃষ্টি করেছে।

সিজেপি গঠনের প্রায় দুই মাস পর গত ৬ জুন থেকে দিল্লির যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি পালন শুরু করে। এই আন্দোলনের সমর্থনে পরিবেশকর্মী ও সমাজকর্মী সোনম ওয়াংচুক যন্তর মন্তরে অনির্দিষ্টকালের অনশন শুরু করেন। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকও এতে যোগ দেন। সোনম ওয়াংচুকের অনশনের ২১তম দিনে পুলিশ তাকে জোরপূর্বক হাসপাতালে ভর্তি করে।

বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ভারতীয় সংসদ অভিমুখে পদযাত্রা শুরু করেন এবং পুলিশের ব্যারিকেড ভেঙে সংসদ ভবন চত্বরে প্রবেশ করেন। সেখানে দুপক্ষের মধ্যে সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়। সরকারের কৌশল ছিল বিক্ষোভ সীমিত রাখা এবং তা স্তিমিত হয়ে যাওয়ার অপেক্ষা করা। কিন্তু আন্দোলনকারীরা ক্ষমতাসীনদের চরম অস্বস্তিতে ফেলতে সক্ষম হয়। সিজেপির চাপের মুখে শিক্ষামন্ত্রী অবশেষে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। প্রধানমন্ত্রীকেও তরুণদের কয়েকটি দাবি পূরণের প্রতিশ্রুতি দিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কায় তেলের দাম বৃদ্ধি, শেয়ারবাজারে উদ্বেগ

ভারতের ‘তেলাপোকা রাজনীতি’: তরুণদের আন্দোলন শিক্ষামন্ত্রীর পদত্যাগে বাধ্য করল

আপডেট সময় : ১২:০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬