লক্ষ্মীপুরের রামগঞ্জে এক মর্মান্তিক ঘটনায় নানার বাড়ি বেড়াতে এসে ফাতেহা আক্তার (৩) নামের এক শিশু পুকুরে ডুবে মারা গেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার চাঙ্গীরগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশুটি উপজেলার দাসপাড়া গ্রামের আক্তার হোসেনের মেয়ে।
শিশুটির বাবা আক্তার হোসেন জানান, মঙ্গলবার বিকেলে খেলার সময় সকলের অগোচরে ফাতেহা বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ ধরে শিশুটিকে দেখতে না পেয়ে স্বজনরা আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে তারা শিশুটির লাশ পুকুরের পানিতে ভাসতে দেখতে পান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাটি সম্পর্কে আমরা অবগত ছিলাম না। বিষয়টি জানার পর খোঁজখবর নেওয়া হচ্ছে।
রিপোর্টারের নাম 






















