ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

নাটোরের লালপুরে শিয়াল তাড়াতে বিদ্যুতের ফাঁদে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু

নাটোরের লালপুরে শিয়াল ও চোরের উপদ্রব থেকে খামারের মুরগি রক্ষা করতে গিয়ে নিজেদের পাতা বিদ্যুতের ফাঁদে পড়ে দুই দিনের ব্যবধানে একজন খামারি ও একজন কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার ও ঝুঁকিপূর্ণ সংযোগ স্থাপনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন ও পল্লী বিদ্যুৎ সমিতি।

মঙ্গলবার সকালে উপজেলার ভাটপাড়া গ্রামের বাসিন্দা সিহাব আলী (৫৫) রাতে খামারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যান। এই ঘটনায় নিহত সিহাব আলীর ছেলে মো. সোহান আলী বাদী হয়ে খামারের মালিক মো. আসলাম হোসেনের বিরুদ্ধে লালপুর থানায় মামলা দায়ের করেছেন।

এর আগে, রবিবার সকালে উপজেলার বিলমাড়িয়া এলাকায় স্থানীয় খামারি জিয়ারুল ইসলাম (৩০) শিয়ালের আক্রমণ থেকে মুরগির খামার রক্ষার জন্য জিআই তারের বেড়ায় বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন। অসাবধানতাবশত তিনি নিজেই সেই তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিয়াল ও চোরের উপদ্রব ঠেকাতে খামারের চারপাশে জিআই তারের বেড়া দিয়ে তাতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল। অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে তাদের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশ নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

লালপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় নিয়মিত মামলা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। এই ধরনের ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ স্থাপন থেকে বিরত থাকতে এবং বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছে প্রশাসন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীর ঘাঁটিতে সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা: নিহত ৮

নাটোরের লালপুরে শিয়াল তাড়াতে বিদ্যুতের ফাঁদে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ১০:৫৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬