ঢাকা ০২:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

চীনে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪১

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চলতি মাসে সংঘটিত ভয়াবহ ভূমিধসে এ পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে। গত ১৭ জুলাই চংকিং পৌরসভার পেংশুই কাউন্টিতে এই মর্মান্তিক ঘটনা ঘটে, যেখানে পাহাড়ধসের ফলে একটি আবাসিক ও বাণিজ্যিক এলাকা মাটিচাপা পড়ে। দেশটির কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা গেছে, বিপুল পরিমাণ মাটি ও পাথর ধসে একটি গুরুত্বপূর্ণ সড়ক সম্পূর্ণভাবে ঢেকে গেছে। ঘটনার পর থেকে শত শত উদ্ধারকর্মী উদ্ধার অভিযান চালাচ্ছেন। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ প্রায় ৫০ জনের সন্ধান চলছে।

শনিবার পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ১১ জন। তবে, মঙ্গলবার রাতে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে যে, উদ্ধারকৃত মৃতদেহ ও দেহাবশেষের ডিএনএ পরীক্ষার পর আরও ৩০ জনকে নিহত হিসেবে শনাক্ত করা হয়েছে। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, এর মাত্র দুই সপ্তাহ পূর্বে উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে আরেকটি ভূমিধসে ৩৩ জন মাটিচাপা পড়েছিল, যেখানে অন্তত ২১ জনের মৃত্যু হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কায় তেলের দাম বৃদ্ধি, শেয়ারবাজারে উদ্বেগ

চীনে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪১

আপডেট সময় : ১২:০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬