ঢাকা ০১:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ল, ভরি ২ লাখ ২৩ হাজার ছাড়াল

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন মূল্য ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করেছে। সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস এই তথ্য জানিয়েছে, যা আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে স্বর্ণের এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস আরও জানিয়েছে যে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সকল জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য তালিকা কার্যকর থাকবে। অলঙ্কারের ডিজাইন অনুযায়ী নির্ধারিত মজুরি যুক্ত হবে এবং স্বর্ণালঙ্কার ও রৌপ্যালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না। অলঙ্কার বিনিময় বা বিক্রয়ের ক্ষেত্রে বাজুসের পূর্ব নির্ধারিত নিয়মাবলী অপরিবর্তিত থাকবে, তবে নির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে এই নিয়ম প্রযোজ্য হবে।

এর আগে গত ২৪ জুলাই বাজুস স্বর্ণের দাম কমিয়েছিল। সে সময় ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা করা হয়েছিল। একই সঙ্গে ২১ ক্যারেট ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।

উল্লেখ্য, চলতি বছর দেশের বাজারে মোট ৯৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৬ বার দাম বাড়ানো হয়েছে, ৪৮ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। এর আগে, ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজ্ঞাপনের চুক্তির প্রলোভনে ডেকে নায়িকাকে নির্যাতনের অভিযোগ

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ল, ভরি ২ লাখ ২৩ হাজার ছাড়াল

আপডেট সময় : ১১:১৭:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬