ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) চত্বর থেকে দুই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাদের বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর। সোমবার (আজ) সকাল ১০টার দিকে এই মৃতদেহ দুটি উদ্ধার করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানিয়েছেন, ওই দুই নারী অসুস্থ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগের পাশে পড়ে ছিলেন। পথচারীরা তাদের দেখতে পেয়ে পুলিশ ক্যাম্পে খবর দেয়। পরে জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলীর সহায়তায় দুই নারীকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।
রিপোর্টারের নাম 



















