ঢাকা ০২:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

আন্তর্জাতিক নৌপথের নিয়ম লঙ্ঘন: হরমুজ প্রণালিতে ৬ জাহাজের পথ রুদ্ধ করল ইরান

হরমুজ প্রণালির দক্ষিণাংশে আন্তর্জাতিক নৌপথের নিয়ম ভঙ্গ করার অভিযোগে অন্তত ছয়টি জাহাজের পথ রুদ্ধ করেছে ইরান। বার্তা সংস্থা আইআরআইবি-এর বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সোমবার এ তথ্য জানিয়েছে।

ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজগুলো তাদের নিজস্ব নেভিগেশন ও পজিশনিং (অবস্থান নির্ণয়কারী) সিস্টেম বন্ধ করে একটি ‘অবৈধ ও বিপজ্জনক’ পথ দিয়ে প্রণালি পার হওয়ার চেষ্টা করছিল। এ সময় একটি জাহাজে দুর্ঘটনা ঘটে। ইরানের ‘দৃঢ় ও কার্যকর পদক্ষেপের’ মুখে বাকি জাহাজগুলো পারস্য উপসাগরে ফিরে যেতে বাধ্য হয়।

ইরানের এক দায়িত্বশীল কর্মকর্তার বরাত দিয়ে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, সোমবার ভোরে এই ঘটনা ঘটে। তেহরানের দাবি, মার্কিন সামরিক বাহিনীর উসকানিতেই জাহাজগুলো ওই বিপজ্জনক পথে প্রবেশ করার চেষ্টা করেছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পায়রা সেতুতে টোল কালেক্টরের রহস্যময় মৃত্যু

আন্তর্জাতিক নৌপথের নিয়ম লঙ্ঘন: হরমুজ প্রণালিতে ৬ জাহাজের পথ রুদ্ধ করল ইরান

আপডেট সময় : ১২:২৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬