বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের ২০২৬-২৮ মেয়াদে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় সংসদের সদস্য নাসের রহমান। একই সঙ্গে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আহমেদ ইউসুফ ওয়ালিদ। গত শনিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
নির্বাচনি পদগুলোর বিপরীতে বৈধ প্রার্থীর সংখ্যা সমান হওয়ায় নির্বাচন বোর্ড তাদেরসহ পাঁচজন পরিচালককে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে। সভাপতি পদে নির্বাচিত নাসের রহমান দুসাই হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সহ-সভাপতি আহমেদ ইউসুফ ওয়ালিদ গেটওয়ে হসপিটালিটি অ্যান্ড রিয়েলটি ম্যানেজমেন্ট লিমিটেডের (দ্য ওয়ে ঢাকা) ব্যবস্থাপনা পরিচালক।
বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৫-এর ২৪(১) বিধি অনুযায়ী নির্বাচন বোর্ড এই ফলাফল ঘোষণা করে। এছাড়াও, ২০২৬-২০২৮ মেয়াদের জন্য সংগঠনের পরিচালক হিসেবে আরও পাঁচজন বিশিষ্ট শিল্পোদ্যোক্তাকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। তারা হলেন মেজর মো. শওকত হোসেন (অব.), আরিফুর রহমান, আহমেদ হোসেন, সাঈদ আহমেদ এবং রাশেদ মাহমুদ।
বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান শরীফ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে গঠিত তিন সদস্যের নির্বাচন বোর্ড আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনের ফলাফল অনুমোদন করেছে।
রিপোর্টারের নাম 

























