ঢাকা ১১:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

দেড় বছর পর প্রবাস থেকে ডলি সায়ন্তনী: ‘কখনো ভাবিনি বিদায় এত দীর্ঘ হবে’

জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী বর্তমানে কানাডায় তার সন্তানের পড়াশোনা ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য অবস্থান করছেন। দীর্ঘ দেড় বছর ধরে দেশের বাইরে থাকা এই শিল্পী সম্প্রতি ফেসবুকে একটি আবেগঘন বার্তা পোস্ট করেছেন, যেখানে তিনি তার প্রবাস জীবনের অভিজ্ঞতা এবং দেশের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেছেন।

ফেসবুকে ডলি সায়ন্তনী লিখেছেন, ‘২০২৫ সালের এই দিনটায় যেদিন নিজের প্রিয় বাংলাদেশ ছেড়ে বিদেশের পথে রওনা দিয়েছিলাম, তখন কল্পনাও করিনি, এই বিদায়টা এত দীর্ঘ হবে। ভাবিনি, বাস্তবতা মানুষকে এত কঠিন পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যায়। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যেখানেই রেখেছেন, তার অশেষ রহমতে ভালো আছি। মা-বাবার দোয়া, পরিবারের ভালোবাসা আর আপনাদের শুভকামনাই আমাকে প্রতিদিন শক্তি দেয়।’

জীবনের নানা ঘাত-প্রতিঘাতের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘জীবনে কখনো কারও ক্ষতি করার চেষ্টা করিনি। সবসময় মানুষের পাশে দাঁড়াতে চেয়েছি। হয়তো অনেক মানুষের কাছ থেকে কষ্ট পেয়েছি, বিশ্বাসভঙ্গের শিকার হয়েছি, কিন্তু একটা জিনিস কখনো বদলায়নি – আল্লাহ কখনো আমাকে নিরাশ করেননি। আজ প্রায় দেড় বছর হয়ে গেল দেশের বাইরে আমার এই প্রবাসজীবনের সবচেয়ে বড় কারণ আমার মেয়ের পড়াশোনা, তার ভবিষ্যৎ। আপনাদের সবার কাছে শুধু একটা অনুরোধ, ওর জন্য আমার জন্য দোয়া করবেন।’

দেশের প্রতি অগাধ ভালোবাসা প্রকাশ করে ডলি সায়ন্তনী বলেন, ‘জানি না কবে আবার প্রিয় বাংলাদেশে ফিরতে পারব। মাঝে মাঝে দেশের জন্য মনটা এমনভাবে কাঁদে, যা ভাষায় প্রকাশ করা যায় না। এখন যখন কেউ বাংলাদেশ থেকে এসে দেখা করে, মনে হয় যেন একটু বাংলাদেশের গন্ধ, একটু বাংলাদেশের মাটি, একটু নিজের মানুষকে ছুঁয়ে দেখলাম।’

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আমার মতো অসংখ্য প্রবাসী হয়তো এই অনুভূতিটা খুব ভালো করেই বুঝবেন। দূরত্ব যতই হোক, নিজের দেশের জন্য ভালোবাসা কখনো কমে না। আল্লাহ সবাইকে ভালো রাখুন, নিরাপদ রাখুন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আমি দোয়া করি, পৃথিবীর সব প্রবাসী একদিন যেন সুস্থ-সুন্দরভাবে তাদের প্রিয় মানুষের কাছে ফিরে যেতে পারেন।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্দীকে ব্রিজের রেলিংয়ে ঠেকিয়ে গুলি করে হত্যার চাঞ্চল্যকর তথ্য দিলেন অবসরপ্রাপ্ত মেজর

দেড় বছর পর প্রবাস থেকে ডলি সায়ন্তনী: ‘কখনো ভাবিনি বিদায় এত দীর্ঘ হবে’

আপডেট সময় : ০৯:৩০:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬