ঢাকা ১১:৪০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

মানসিক সুস্থতা ও ব্যক্তিগত বিকাশে ড. মেছবাহ উদ্দিনের ‘ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট’ প্রকাশিত

মানুষের সামগ্রিক সুস্থতা, মানসিক ফিটনেস এবং ব্যক্তিগত বিকাশে সচেতনতা তৈরির লক্ষ্যে ওয়েলবিইং বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার (২৫ জুলাই) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘প্রিমিয়াম মাইন্ড মাস্টার রিট্রিট অ্যান্ড এমসিএ কনভোকেশন (জুলাই ২০২৬)’। এই অনুষ্ঠানে ড. মেছবাহ উদ্দিনের লেখা ‘ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট’ বইটি প্রকাশিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন এবং এনএলআই সিকিউরিটিজের চেয়ারম্যান ব্যারিস্টার রেদওয়ান হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন পেশা ও ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ, লেখক, মাস্টার কোচ এবং অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন তাঁর বক্তব্যে বলেন, “আজকের প্রোগ্রামটি একটি অত্যন্ত ভালো উদ্যোগ। সমাজ পরিবর্তনে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি ওয়েলবিইং বাংলাদেশ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। এখানকার মাইন্ড কোচ এবং ড. মেছবাহসহ যারা সমাজের জন্য কাজ করছেন, আমি তাঁদের প্রশংসা করি।”

তিনি ‘ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট’ বইটির প্রশংসা করে বলেন, “বইয়ের কয়েকটি লাইন আমার পছন্দ হয়েছে। যেমন—‘চিন্তা আমার শত্রু নয়’, যা ড. মেছবাহর একটি উক্তি। আমরা প্রায়শই চিন্তাকে দুশ্চিন্তা হিসেবে দেখি, যা রাতে ঘুম নষ্ট করে এবং খাওয়া-দাওয়ায় অনীহা তৈরি করে। চিন্তা যে আমাদের শত্রু নয়, এই বিষয়টি উপলব্ধি করা একটি বড় বিষয়। এই বইটিকে ধারণ করতে পারলে এক দারুণ সূচনা হবে।”

প্রতিমন্ত্রী আরও বলেন, “ব্যাধিই সংক্রামক… স্বাস্থ্য নয়। আমরা অনেক সময় নেতিবাচক বিষয়গুলো দ্রুত শিখে ফেলি। কিন্তু ভালো কিছু শেখার বিষয়টি ভুলে যাই। যদি নিজেকে ভালোবাসি, নিজেকে বুঝতে পারি এবং ‘আই ক্যান ডু ইট’ এই বিশ্বাস রাখি, তবে আমরা সত্যিই কাজটি করতে পারব। এজন্য আমাদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা অপরিহার্য।”

ফারজানা শারমিন বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়তে হলে সন্তানদের প্রাথমিক শিক্ষা ও নৈতিকতার শিক্ষা দিয়ে, পরিবার থেকে পরিবর্তনের সূচনা করতে হবে। সরকার একা দেশ পরিবর্তন করতে পারবে না, যদি না আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করি।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্দীকে ব্রিজের রেলিংয়ে ঠেকিয়ে গুলি করে হত্যার চাঞ্চল্যকর তথ্য দিলেন অবসরপ্রাপ্ত মেজর

মানসিক সুস্থতা ও ব্যক্তিগত বিকাশে ড. মেছবাহ উদ্দিনের ‘ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট’ প্রকাশিত

আপডেট সময় : ০৯:২৮:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬