ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রের ১৬ শহরে কণার দীর্ঘ সংগীত সফর শুরু

জনপ্রিয় গায়িকা কণা এবার দেশের বাইরে, যুক্তরাষ্ট্রের ১৬টি শহরে নিজের সংগীত পরিবেশন করবেন। তার এই কনসার্ট ট্যুর ২৫ জুলাই থেকে শুরু হয়ে আগামী ৩ অক্টোবর পর্যন্ত চলবে। ইন্ডিয়ানা, মিশিগান, আটলান্টিক সিটি, লস অ্যাঞ্জেলেস, ওকলোহামা সিটি, ডালাস, হিউস্টন, শিকাগো, বস্টন, অরল্যান্ডো, ওয়াশিংটন ডিসি, মিয়ামি, আটলান্টা, আবেয়া, অ্যারিজোনা ও নিউইয়র্কের মতো শহরগুলোতে তিনি গান শোনাবেন। প্রায় তিন মাস ধরে চলা এই সফরটি দেশের শিল্পীদের মধ্যে অন্যতম দীর্ঘ সংগীত সফর হিসেবে বিবেচিত হচ্ছে।

কণা বলেন, ‘যতবারই যুক্তরাষ্ট্রে এসেছি, ততবারই আমি নিজেকে নতুন করে আবিষ্কার করি। ২০০৫ সাল থেকে শ্রোতা-দর্শকদের আগ্রহ ও উচ্ছ্বাস যেন আরও বেড়েছে। প্রবাসী বাংলাদেশিদের বাংলা গানে মুগ্ধ করতে পারা এবং গানে গানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য সার্থকতা। একজন বাংলাদেশী হিসেবে আমি গর্বিত।’ তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রে এটিই তার সবচেয়ে দীর্ঘ স্টেজ শো সফর এবং তিনি দেশী মিউজিক এন্টারটেইনমেন্ট-এর মুনিরুজ্জামান ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আগামী অক্টোবরের প্রথম সপ্তাহেই দেশে ফেরার কথা রয়েছে কণার। দেশে ফিরে তিনি তার জমে থাকা কাজগুলো দ্রুত শেষ করবেন। কণার সর্বশেষ প্রকাশিত আধুনিক গান হলো ‘মন দাও’। এর আগে তিনি ২০০৫, ২০০৭, ২০১২, ২০১৩, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালেও যুক্তরাষ্ট্রে বিভিন্ন শোতে প্রবাসী বাংলাদেশিদের গান শুনিয়ে মুগ্ধ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্দীকে ব্রিজের রেলিংয়ে ঠেকিয়ে গুলি করে হত্যার চাঞ্চল্যকর তথ্য দিলেন অবসরপ্রাপ্ত মেজর

যুক্তরাষ্ট্রের ১৬ শহরে কণার দীর্ঘ সংগীত সফর শুরু

আপডেট সময় : ০৯:৩২:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬