ঢাকা ০৭:০২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

ছুটি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত দুই চিকিৎসকসহ ৩ বরখাস্ত

সাতক্ষীরায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের আকস্মিক পরিদর্শনে ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে দুই চিকিৎসকসহ তিনজনকে বরখাস্ত করা হয়েছে। তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সাতক্ষীরা সদর হাসপাতাল এবং তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনের সময় ডা. তন্নি নামে এক চিকিৎসককে দীর্ঘদিন ছুটি ছাড়া অনুপস্থিত থাকায় বরখাস্ত করা হয়। একই সঙ্গে হাসপাতালের চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নাইট গার্ডকেও বরখাস্ত করা হয়। এরপর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনের সময় ডা. সোহানা সেলিম নামে আরেক চিকিৎসককে এক মাসের বেশি সময় ধরে ছুটি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার দায়ে বরখাস্ত করা হয়।

পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, পরিচ্ছন্নতা ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি পর্যবেক্ষণ করেন এবং ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে সেবার খোঁজখবর নেন। তিনি বলেন, দেশে রোগীর তুলনায় চিকিৎসকের সংখ্যা অপ্রতুল এবং গত ১৭ বছরে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে। তবে, সাতক্ষীরার চিকিৎসাসেবার সামগ্রিক অবস্থা সন্তোষজনক হলেও দায়িত্বে অবহেলার কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, দেশের স্বাস্থ্যসেবা উন্নয়নে সরকার ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি প্রতিটি জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে ৫০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপনের পরিকল্পনা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ সাংবাদিক তুরাব হত্যার বিচার ন্যায়বিচারের স্বার্থে জরুরি: ডা. শফিকুর রহমান

ছুটি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত দুই চিকিৎসকসহ ৩ বরখাস্ত

আপডেট সময় : ০৪:৫৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬