ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

বঙ্গোপসাগরে ৩৬ দিন ভাসার পর মহেশখালীতে শ্রীলঙ্কার দুই জেলে উদ্ধার

বঙ্গোপসাগরে দীর্ঘ ৩৬ দিন ধরে ভাসমান থাকার পর শ্রীলঙ্কার দুই জেলেকে উদ্ধার করেছেন কক্সবাজারের মহেশখালীর জেলেরা। উদ্ধার হওয়া এই দুই জেলে সম্পর্কে বাবা-ছেলে বলে জানা গেছে। মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে অসুস্থ অবস্থায় তাদের উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়।

শনিবার সাগর থেকে মাছ ধরে ফেরার পথে মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের জিয়াউর রহমানের মালিকানাধীন একটি ফিশিং বোটের জেলেরা সাগরের গুলিরধার এলাকায় একটি ভাসমান বোট দেখতে পান। প্রাথমিকভাবে তারা ধারণা করেছিলেন, বোটটির ইঞ্জিন বিকল হয়ে থাকতে পারে। কাছে গিয়ে তারা দেখতে পান, শ্রীলঙ্কার দুই নাগরিক অসুস্থ অবস্থায় বোটে পড়ে আছেন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে মহেশখালীর তীরে নিয়ে আসা হয়।

বর্তমানে উদ্ধার হওয়া দুই শ্রীলঙ্কান নাগরিক মহেশখালীর কুতুবজোমের জেলে জিয়াউর রহমানের বাড়িতে আশ্রয় পেয়েছেন। তাদের ড্যানিশ ফিশিং বোটটি জিয়াউর রহমানের বোটের সঙ্গে বেঁধে তাজিয়াকাটা ঘাটে রাখা হয়েছে।

খবর পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এরপর দুই জেলেকে মহেশখালী থানায় নিয়ে যাওয়া হয়। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সুলতান জানান, উদ্ধার হওয়া বিদেশি নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং রাষ্ট্রীয় আইন ও প্রচলিত বিধি অনুসরণ করে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদের আইনি বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য

বঙ্গোপসাগরে ৩৬ দিন ভাসার পর মহেশখালীতে শ্রীলঙ্কার দুই জেলে উদ্ধার

আপডেট সময় : ০২:৫০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬