ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

কুমিল্লায় কোল্ড স্টোরেজে ইয়াবা সেবনকালে পাঁচ যুবক আটক, কারাদণ্ড

কুমিল্লার বুড়িচং উপজেলার একটি কোল্ড স্টোরেজে বসে ইয়াবা সেবন করার সময় পাঁচ যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেছে।

শনিবার রাতে উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর এলাকার আল হেলাল কোল্ড স্টোরেজে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, কোল্ড স্টোরেজের ভেতরে কয়েকজন যুবক ইয়াবা সেবন ও বিক্রি করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সুরজিৎ বড়ুয়ার নেতৃত্বে একটি অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম ও ৫১ পিস ইয়াবাসহ পাঁচ যুবককে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—ময়নামতি ইউনিয়নের শরিফপুর গ্রামের মো. রাকিব (২৮), সমেশপুর এলাকার মো. শাহিন (২৯), জালালপুর এলাকার সৈকত আহমদ ইমন (২৫), শরিফপুর গ্রামের মেহেদী হাসান শান্ত (২৭) এবং জালালপুর এলাকার মো. সোহেল রানা (২৮)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে ইয়াবা সেবনের আলামত ও ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সুরজিৎ বড়ুয়া জানান, দণ্ডপ্রাপ্তদের রোববার সকালে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবাসীদের জন্য হজ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন চালু হচ্ছে

কুমিল্লায় কোল্ড স্টোরেজে ইয়াবা সেবনকালে পাঁচ যুবক আটক, কারাদণ্ড

আপডেট সময় : ০৩:৫৫:৫১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬