ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলায় ফিলিস্তিনিদের হতাহতের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি

চলতি বছরের প্রথমার্ধে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের অবৈধ বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা ৬৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইসরাইলি আর্মি রেডিও নিরাপত্তা তথ্যের বরাত দিয়ে জানিয়েছে, ২০২৫ সালের একই সময়ের তুলনায় ২০২৬ সালের প্রথম ছয় মাসে এই ধরনের হামলার সংখ্যা ব্যাপকহারে বেড়েছে।

তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথমার্ধে ৬৬০টি হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে, যা ২০২৫ সালের একই সময়ে ৪০৫টি ছিল।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর মাস থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি আগ্রাসনে ২৫০ শিশুসহ অন্তত এক হাজার ১৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। চলতি বছর এই অঞ্চলে এখন পর্যন্ত কমপক্ষে ৮৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ২১ জন বসতি স্থাপনকারীদের হাতে নিহত হয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ সাংবাদিক তুরাব হত্যার বিচার ন্যায়বিচারের স্বার্থে জরুরি: ডা. শফিকুর রহমান

ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলায় ফিলিস্তিনিদের হতাহতের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি

আপডেট সময় : ০৫:০১:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬