ঢাকা ০৭:০২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

জুলাই বিপ্লবে হত্যাকাণ্ডের অভিযোগে শাওন, প্রাচীসহ ২৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই বিপ্লবের সময় হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, রোকেয়া প্রাচী এবং মাহিয়া মাহি সহ ২৪ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে রাষ্ট্রসংলাপ ফোরাম (এসডিএফ)। রোববার দুপুরে চিফ প্রসিকিউটর কার্যালয়ে এই অভিযোগ জমা দেওয়া হয়।

সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, জুলাই আন্দোলন চলাকালে বা এর সাথে সংশ্লিষ্ট সময়ে বিভিন্ন ব্যক্তি ও সাংস্কৃতিক অঙ্গনের কয়েকজনের ভূমিকা আইনানুগভাবে তদন্ত করা হোক। সংগঠনের প্রকাশিত তালিকায় রয়েছেন ফেরদৌস আহমেদ, মেহের আফরোজ শাওন, রিয়াজ আহমেদ, অরুণা বিশ্বাস, শমী কায়সার, রোকেয়া প্রাচী, মাহিয়া মাহি, নিপুণ আক্তার, তানভীন সুইটি, হৃদি হক, জ্যোতিকা জ্যোতি, সাজু খাদেম, সোহানা সাবা, পিয়া জান্নাতুল, শামীমা তুষ্টি, হিরো আলম, আশনা হাবীব ভাবনা, সাইমন সাদিক, জায়েদ খান, সুজাতা আজিম, আজিজুল হাকিম, চন্দন রেজা, আসাদুজ্জামান নূর এবং মারিয়া কিসপট্টা।

রাষ্ট্রসংলাপ ফোরাম মনে করে, উল্লিখিত ব্যক্তিদের সম্ভাব্য ভূমিকা সম্পর্কে একটি নিরপেক্ষ ও আইনানুগ তদন্ত হওয়া উচিত। সংগঠনটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আবেদন জানিয়েছে, অভিযোগগুলো আইন অনুযায়ী যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শহীদ ও আহতদের ন্যায়বিচার নিশ্চিত করা হোক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ সাংবাদিক তুরাব হত্যার বিচার ন্যায়বিচারের স্বার্থে জরুরি: ডা. শফিকুর রহমান

জুলাই বিপ্লবে হত্যাকাণ্ডের অভিযোগে শাওন, প্রাচীসহ ২৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

আপডেট সময় : ০৪:৫৮:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬