ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

রাষ্ট্রপতি হওয়ার আগের অভিযোগ আইন অনুযায়ী নিষ্পত্তি হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, রাষ্ট্রপতি হওয়ার আগে মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা সেই সময়ের বিষয় এবং তা আইন অনুযায়ী নিষ্পত্তি হবে। তিনি রোববার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

বিদায়ি রাষ্ট্রপতির সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর টেলিফোন আলাপের বিষয়ে এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে ইন্টারনেটের যুগে পৃথিবীর যেকোনো প্রান্তে বসেই যোগাযোগ করা সম্ভব, তাই লন্ডনে গিয়ে কথা বলতে হবে এমন দাবি অলীক মনে হয়।

রথযাত্রা প্রসঙ্গে তিনি জানান, রথযাত্রা ও উল্টো রথ উৎসব দুটি যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করা হয়েছে। সরকারের গোয়েন্দা সংস্থাগুলোও সমন্বিতভাবে দায়িত্ব পালন করেছে।

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে এবং দুবাই সরকার যত কাগজপত্র চেয়েছে, সেগুলো পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, যারা নিজ দায়িত্ব ও কর্তব্যের সঙ্গে দেশের সেবা পালন করবেন, তাদের সরকার পুরস্কৃত করবে। তবে এর ব্যত্যয় ঘটলে তাদের জন্য তিরস্কার রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ সাংবাদিক তুরাব হত্যার বিচার ন্যায়বিচারের স্বার্থে জরুরি: ডা. শফিকুর রহমান

রাষ্ট্রপতি হওয়ার আগের অভিযোগ আইন অনুযায়ী নিষ্পত্তি হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৫:০০:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬