ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

শাল্লায় উদ্ধার রহস্যময় ‘ম্যাগনেটিক পিলার’, ব্রিটিশ আমলের সীমানা পিলার বলে ধারণা

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় স্থানীয়দের কাছ থেকে একটি রহস্যময় ম্যাগনেটিক পিলার উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১১টার দিকে এটি উদ্ধার করে স্থানীয় হেকিম মিয়ার বাড়িতে রাখা হয়। পিলারটিতে ‘১৮১৮ ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ লেখা খোদাই করা আছে, যা দেখে এটিকে ব্রিটিশ আমলের সীমানা পিলার বলে ধারণা করা হচ্ছে।

শাল্লা থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ১ নম্বর আটগাঁও ইউনিয়নের জনৈক রুপ মিয়া ওরফে রুক্কিয়ার বাড়ি থেকে স্থানীয়রা পিলারটি উদ্ধার করে। এরপর তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে পিলারটি জব্দ করে থানায় নিয়ে আসে। এই ম্যাগনেটিক পিলারটি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে। কেউ কেউ এটিকে চুম্বক বলছেন, আবার কেউ ব্রিটিশ আমলের সীমানা পিলার হিসেবে অভিহিত করছেন। কেউ কেউ এটিকে বোমা বলেও আখ্যায়িত করছেন।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শওকত আলী জানিয়েছেন, পিলারটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এটি বিক্রির চেষ্টা চলছিল বলে তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ সাংবাদিক তুরাব হত্যার বিচার ন্যায়বিচারের স্বার্থে জরুরি: ডা. শফিকুর রহমান

শাল্লায় উদ্ধার রহস্যময় ‘ম্যাগনেটিক পিলার’, ব্রিটিশ আমলের সীমানা পিলার বলে ধারণা

আপডেট সময় : ০৪:৫৮:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬