ঢাকা ০১:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হককে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১১ জনের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। রোববার (২৬ জুলাই) সকালে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২-এ প্রসিকিউশন এই অভিযোগপত্র জমা দেয়।

উল্লেখ্য, ২০১৮ সালের ৪ মে দেশজুড়ে ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানকে সামনে রেখে মাদকবিরোধী অভিযান শুরু হয়েছিল। একই বছরের ২৬ মে রাতে কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন একরামুল হক। তার পরিবারের সঙ্গে শেষ মুহূর্তের কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দেশজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এই ঘটনায় র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ‘ক্রসফায়ার’ সংক্রান্ত প্রচলিত ধারণাগুলোও প্রশ্নের মুখে পড়ে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যানবাহনের অবাধ চলাচল ও অবৈধ স্থাপনা: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়ায় তীব্র যানজট

একরামুল হক হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

আপডেট সময় : ১১:২৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬