জুলাই বিপ্লবের ধারাবাহিকতায় জুলাই সনদ প্রণয়ন একটি ঐতিহাসিক পদক্ষেপ। প্রথমে অভ্যুত্থানের পর ঐতিহাসিক স্বীকৃতির লক্ষ্যে সনদ প্রণয়নের দাবি ওঠে, যা পরে ঐকমত্য কমিশন গঠন এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনার মাধ্যমে সম্পন্ন হয়। অবশেষে ২০২৫ সালের ৫ আগস্ট জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে জুলাই সনদ ঘোষণা করা হয়। যদিও এটি কোনো সাংবিধানিক বা আইনি প্রক্রিয়া ছিল না, তবে ঐতিহাসিকভাবে এর গুরুত্ব অপরিসীম।
জুলাই সনদ ঘোষণার পর এর স্বাক্ষরের বিষয়টি আলোচনায় আসে। এই স্বাক্ষরের মাধ্যমে প্রতিটি রাজনৈতিক দল আগামী দিনে এই সনদকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাস্তবায়ন করার অঙ্গীকার প্রকাশ করার কথা ছিল। তবে সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে প্রশ্ন ওঠে।
বাস্তবায়ন পদ্ধতি পূর্বেই চূড়ান্ত হওয়া আবশ্যক ছিল, কারণ জুলাই সনদের কিছু ধারা বিদ্যমান সংবিধানের সঙ্গে বিরোধপূর্ণ। এমতাবস্থায়, নিয়মতান্ত্রিক উপায়ে কীভাবে জুলাই সনদকে সাংবিধানিক রূপ দেওয়া সম্ভব, তা নিয়ে নানা আলোচনা শুরু হয়।
কিন্তু এই গুরুত্বপূর্ণ আলোচনা প্রাতিষ্ঠানিক ও আইনিভাবে চূড়ান্ত রূপ লাভ করার আগেই, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে, জুলাই সনদ প্রস্তুত এবং দলগুলোর আনুষ্ঠানিক স্বাক্ষর প্রয়োজন। যেখানে সকল রাজনৈতিক দল ভবিষ্যতে ক্ষমতায় এলে এই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করবে।
তবে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই স্বাক্ষরের ক্ষেত্রে আপত্তি জানিয়েছে। তাদের মূল আপত্তি হলো, দলগুলো যে এই সনদে স্বাক্ষর করে জাতির সামনে ঐকমত্যের ঘোষণা দিচ্ছে এবং বাস্তবায়নের অঙ্গীকার করছে, তা সুনির্দিষ্ট কোন আইনি উপায়ে কার্যকর করা হবে, সে বিষয়ে স্পষ্টতা নেই।
রিপোর্টারের নাম 






















