ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

টঙ্গীতে গ্যাস সংকটে ভোগান্তি, তিতাস কার্যালয় ঘেরাও করে গ্রাহকদের বিক্ষোভ

গাজীপুরের টঙ্গীতে তীব্র গ্যাস সংকটের প্রতিবাদে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয় গ্রাহকেরা। রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গাজীপুর সিটি করপোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা গোপালপুর সাহারা মার্কেট এলাকায় অবস্থিত তিতাস গ্যাসের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন।

বিক্ষোভকারীরা জানান, তারা নিয়মিত গ্যাসের বিল পরিশোধ করলেও গত দীর্ঘ দিন ধরে বাসাবাড়িতে পর্যাপ্ত গ্যাস সরবরাহ পাচ্ছেন না। এতে হাজারো চাকরিজীবী নারী-পুরুষ, শিক্ষার্থী ও শিশুরা রান্নাবান্না করতে না পেরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। দৈনন্দিন জীবনযাত্রায় নেমে এসেছে স্থবিরতা।

কর্মসূচিতে অংশ নিয়ে ৫৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম, ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান শিপনসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ পরিস্থিতি চলতে থাকলে তারা ‘নো গ্যাস, নো বিল’ নীতি গ্রহণ করতে বাধ্য হবেন এবং ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন।

এ বিষয়ে তিতাস গ্যাস টঙ্গী জোনের ব্যবস্থাপক মো. মেজবাউর রহমান জানান, চট্টগ্রামের মহেশখালীতে একটি ভাসমান এলএনজি টার্মিনাল নষ্ট হয়ে যাওয়ায় গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী চার-পাঁচ দিনের মধ্যে এলএনজি টার্মিনালটি সচল হলে গ্যাসের চাপ বাড়বে এবং বিদ্যমান সংকট সমাধান হবে। পরে বিক্ষোভকারীরা তিতাস গ্যাস টঙ্গী জোনের ব্যবস্থাপকের কাছে একটি স্মারকলিপি তুলে দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদের আইনি বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য

টঙ্গীতে গ্যাস সংকটে ভোগান্তি, তিতাস কার্যালয় ঘেরাও করে গ্রাহকদের বিক্ষোভ

আপডেট সময় : ০২:৫০:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬