ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

বাংলাদেশও একদিন বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক আশাবাদ ব্যক্ত করে বলেছেন, বাংলাদেশও একদিন বিশ্বকাপ ফুটবল খেলবে। তিনি বিশ্বাস করেন, আগামী ১০ বছর, ২০ বছর বা তারও বেশি সময়ের মধ্যে দেশের ফুটবল দল ফুটবলের সর্বোচ্চ মঞ্চে পৌঁছাতে সক্ষম হবে।

রোববার সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন। এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনও উপস্থিত ছিলেন। বিশ্বকাপ ফুটবল বিনা খরচে সরকারিভাবে সম্প্রচার করার জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

বাংলাদেশের বিশ্বকাপ ফুটবল খেলার সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এটি দেশের ফুটবলের জন্য একটি বিশাল উৎসাহ ও উদ্দীপনার জায়গা। তিনি নিজেও দেশের ফুটবলপ্রেমীদের মতো এই স্বপ্ন দেখেন যে, একদিন বাংলাদেশও বিশ্বকাপ খেলবে এবং বিশ্ববাসী বাংলাদেশকে সমর্থন করবে।

আমিনুল হক আরও বলেন, খেলোয়াড় থাকাকালে তিনি ফুটবলের অনেক সীমাবদ্ধতা ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে কথা বলেছেন। এখন যেহেতু তার কাঁধে দায়িত্ব পড়েছে, তাই তিনি সমস্যা সমাধানের জন্য কাজ শুরু করেছেন এবং এর দৃশ্যমান অগ্রগতিও দেখা যাচ্ছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ শূন্য থেকে শুরু করলেও এই ফুটবলপ্রেমী ও ফুটবলপাগল জাতি একদিন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ জায়গায় পৌঁছাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্টার কিড হলেও অডিশন ও যোগ্যতা দিয়েই কাজ পেতে হয়: পলক

বাংলাদেশও একদিন বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০২:৪৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬