ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

জাতিসংঘের মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতায় উগান্ডার ওলারা ওতুন্নু সপ্তম প্রার্থী

জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদের জন্য প্রতিদ্বন্দ্বিতার দৌড়ে এবার যুক্ত হয়েছেন উগান্ডার ওলারা ওতুন্নু। শনিবার তিনি সপ্তম প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেন। ওতুন্নু দেশটির একজন প্রাক্তন বিরোধীদলীয় প্রেসিডেন্ট প্রার্থী এবং জাতিসংঘের একজন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, উগান্ডার মনোনয়নে ৭৫ বছর বয়সী ওতুন্নুর প্রার্থিতা সদস্য রাষ্ট্রগুলোর কাছে উপস্থাপন করা হয়েছে। তিনি ১৯৯৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত তৎকালীন মহাসচিব কফি আনানের অধীনে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং শিশু ও সশস্ত্র সংঘাত বিষয়ক বিশেষ প্রতিনিধি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া, তিনি জাতিসংঘে উগান্ডার দূত এবং অল্প সময়ের জন্য দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।

২০১১ সালের নির্বাচনে ওতুন্নু উগান্ডা পিপলস কংগ্রেসের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু তিনি দীর্ঘদিনের নেতা ইওয়েরি মুসেভেনির কাছে পরাজিত হন। উল্লেখ্য, ইওয়েরি মুসেভেনি ১৯৮৬ সাল থেকে উগান্ডার ক্ষমতায় রয়েছেন।

বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে আরও রয়েছেন চিলির মিশেল ব্যাচেলেট, ইকুয়েডরের মারিয়া ফার্নান্দা এস্পিনোসা, আর্জেন্টিনার রাফায়েল গ্রসি, কোস্টারিকার রেবেকা গ্রিনস্প্যান, গায়ানার ক্যারোলিন রড্রিগেস-বিরকেট এবং সেনেগালের ম্যাকি সাল। আন্তোনিও গুতেরেস আগামী ৩১ ডিসেম্বর তার দায়িত্ব হস্তান্তর করবেন।

ছয়জন প্রার্থী বৃহস্পতিবার একটি টেলিভিশন বিতর্কে অংশ নেন। আগামী ৩০ জুলাই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য প্রথমবারের মতো প্রার্থীদের পছন্দের বিষয়ে গোপন ও বেনামি ভোটে অংশ নেবেন। এই ‘স্ট্র পোল’-এর পর আরও কয়েক দফা একই ধরনের ভোট অনুষ্ঠিত হবে। একজন প্রার্থীকে নিরাপত্তা পরিষদের প্রয়োজনীয় ৯টি ভোট পেতে হবে এবং পাঁচ স্থায়ী সদস্য—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স ও রাশিয়ার ভেটো এড়াতে হবে। নির্বাচিত প্রার্থীর নাম এরপর আনুষ্ঠানিক অনুমোদনের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদে পাঠানো হবে। নতুন মহাসচিব আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুরক্ষাই প্রথম: শিশুর নিরাপদ শৈশবকে জাতীয় অগ্রাধিকারের দাবি

জাতিসংঘের মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতায় উগান্ডার ওলারা ওতুন্নু সপ্তম প্রার্থী

আপডেট সময় : ১২:৩৬:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬