ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৫ দিনব্যাপী এক সংঘাতে ২০০ জনেরও বেশি মার্কিন সেনা নিহত হয়েছেন। ইরানের বার্তা সংস্থা তাসনিমকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি এই দাবি করেছেন।
হোসেইন মোহেবির ভাষ্য অনুযায়ী, ইরানের প্রতিশোধমূলক হামলায় মার্কিন বাহিনীর যে ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা ওয়াশিংটন প্রকাশ করেছে, প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি। আইআরজিসির দাবি, ‘অপারেশন ভিক্টরি–২’ নামের ওই অভিযানে আটটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়। এর মধ্যে একটি ঘাঁটির ২০টি স্থাপনা ও বিমান হ্যাঙ্গারে ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
আইআরজিসি আরও দাবি করেছে যে, এসব হামলায় ১১টি মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার, ১৭টি গোয়েন্দা ও অপারেশনাল ড্রোন, একটি এফ-১৫ যুদ্ধবিমান, একটি পি-৮ সামুদ্রিক টহল বিমান, একটি সি-১৭ পরিবহন বিমান এবং আটটি আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান ধ্বংস হয়েছে।
অন্যদিকে, পেন্টাগন এর আগে জানিয়েছিল যে, এই সংঘাতে ১৮ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। তবে পরে আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম সংশোধিত হিসাবে নিহতের সংখ্যা ১৪ বলে উল্লেখ করে। যুক্তরাষ্ট্র নিহতদের কয়েকজনের ছবি ও নামও প্রকাশ করেছিল।
রিপোর্টারের নাম 
























