ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

বিক্ষোভকারীদের ওপর ছররা গুলি চালানোর জবাব চাইলেন রাহুল গান্ধী, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি

দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর ছররা গুলি ছোড়ার অভিযোগের বিষয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে জবাব চেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রোববার সকালে তিনি তার এক্স অ্যাকাউন্টেও এই চিঠি পোস্ট করেন। প্রশ্নফাঁসের প্রতিবাদে গত ২০ জুলাই আয়োজিত সংসদ অভিমুখে পদযাত্রায় শিক্ষার্থীদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়া হয় বলে অভিযোগ উঠেছে, যাতে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হন।

রাহুল গান্ধীর দাবি, আহত এক বিক্ষোভকারীর চিকিৎসাসংক্রান্ত নথিতেও ছররা গুলির আঘাতের কথা স্পষ্ট উল্লেখ রয়েছে। যদিও দিল্লি পুলিশ শুরু থেকেই ছররা গুলি ছোড়ার অভিযোগ অস্বীকার করে আসছে। শনিবার অমিত শাহকে দেওয়া চিঠিতে রাহুল গান্ধী লিখেছেন, ‘২০ জুলাই শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে যে বর্বরোচিত আঘাত করা হয়েছে, তার জবাব চাইছি।’

রাহুল গান্ধী আরও বলেন, ‘শিক্ষার্থীরা একটি স্বচ্ছ শিক্ষাব্যবস্থার দাবিতে পথে নেমেছিলেন। তাদের দাবি শোনার পরিবর্তে পুলিশ বাহিনী তাদের ওপর আক্রমণ করেছে।’ তার দাবি, শত শত শিক্ষার্থী আহত হয়েছেন এবং নারী আন্দোলনকারীদের মারধর করার অভিযোগও তিনি তুলেছেন।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে এই প্রসঙ্গে রাহুল গান্ধী দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন। প্রথমত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি কি শিক্ষার্থীদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ার অনুমতি দিয়েছিলেন? যদি তিনি অনুমতি না দিয়ে থাকেন, তাহলে কে এই নির্দেশ দিয়েছেন? দ্বিতীয়ত, সাধারণ পোশাকে যারা শিক্ষার্থীদের লাঠিপেটা করছিলেন, তারা কি পুলিশ বাহিনীর সদস্য, নাকি অন্য কোনো স্বেচ্ছাসেবী? তাদের কারা নিয়োগ দিয়েছেন?

উল্লেখ্য, গত শুক্রবার ছররা গুলিতে আহত সাহিল লোহছাবকে নিয়ে সংবাদমাধ্যমের সামনে হাজির হয়েছিলেন রাহুল গান্ধী। তিনি ওই যুবকের শরীরের ক্ষত দেখিয়ে বলেছিলেন, ‘সরকার গুলি ছোড়ার কথা অস্বীকার করছে। কিন্তু এই যে তার প্রমাণ!’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদের আইনি বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য

বিক্ষোভকারীদের ওপর ছররা গুলি চালানোর জবাব চাইলেন রাহুল গান্ধী, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি

আপডেট সময় : ০২:৪৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬