ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

ভারতে এক যুবককে বিয়ে করলেন তিন বোন, সামাজিক মাধ্যমে তোলপাড়

ভারতের উত্তর প্রদেশের একটি গ্রামে এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন। এই বিয়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, উত্তর প্রদেশের আমরোহা জেলার ধোরিয়া গ্রামের সরোজ, সাবিত্রী ও সন্তোষ নামের তিন বোন হিন্দু রীতি অনুযায়ী একই ব্যক্তিকে বিয়ে করছেন। এই তিন বোন হাসানপুর বিধানসভা এলাকার কৃষক রমেশের মেয়ে। সম্প্রতি তারা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কনটেন্ট তৈরি করা শুরু করেন এবং মাত্র কয়েকটি ভিডিও প্রকাশ করেই ইনস্টাগ্রাম ও ফেসবুকে তাদের অনুসারীর সংখ্যা কয়েক লাখে পৌঁছে যায়।

বিতর্কের সূত্রপাত ঘটে যখন একাধিক ভিডিওতে দেখা যায়, তিন বোন একই বরের সঙ্গে বিয়ের বিভিন্ন আচার-অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি তিন কনের কপালে সিঁদুর পরিয়ে দিচ্ছেন, সাতপাক ঘুরছেন এবং বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ নিচ্ছেন।

প্রথমদিকে অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী এটিকে জনপ্রিয়তা পাওয়ার উদ্দেশ্যে তৈরি করা একটি সাজানো ভিডিও বা রিল বলে ধারণা করেছিলেন। তবে পরবর্তীতে তিন বোন আরও কিছু ভিডিও প্রকাশ করে দাবি করেন যে, বিয়ের ঘটনাটি সম্পূর্ণ সত্য।

এই ঘটনা ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। কয়েকটি হিন্দু সংগঠন এই বিয়ের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে, অন্যদিকে অনেকে প্রাপ্তবয়স্কদের ব্যক্তিগত সিদ্ধান্তের স্বাধীনতার পক্ষে মত দিয়েছেন। ভিডিওটি আমরোহার চামুন্ডা মন্দিরে ধারণ করা হয়েছে বলে দাবি করা হলেও মন্দির কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে। এ বিষয়ে এখনো তিন বোন, ওই ব্যক্তি বা তাদের পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদের আইনি বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য

ভারতে এক যুবককে বিয়ে করলেন তিন বোন, সামাজিক মাধ্যমে তোলপাড়

আপডেট সময় : ০২:৪৭:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬