ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিয়ে ওমানের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে: ইরান

নিজেদের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে হরমুজ প্রণালিতে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করার বিষয়ে প্রতিবেশী দেশ ওমানের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘাই জানান, প্রণালিটির সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে গত শুক্রবার ও শনিবার দুই দেশের উপ-পররাষ্ট্রমন্ত্রীরা রাজধানী তেহরানে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন।

ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, ইসমাঈল বাঘাই বলেন, ‘উপকূলীয় দুটি দেশের সার্বভৌম অধিকারকে পূর্ণ সম্মান জানিয়ে হরমুজ প্রণালিতে নিরাপদে জাহাজ চলাচলের সাধারণ নীতি ও পরিচালন পদ্ধতি নিয়ে উভয় পক্ষ বিস্তারিত আলোচনা ও মতামত বিনিময় করেছে।’ তিনি আরও জানান, আলোচনার সার্বিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘বৈঠকটি বেশ ফলপ্রসূ হয়েছে এবং এতে ভালো অগ্রগতি সাধিত হয়েছে।’

তিনি আরো জানান, উভয় দেশের মধ্যে এ বিষয়ে কারিগরি ও রাজনৈতিক পর্যায়ে আলোচনা এখনও অব্যাহত রয়েছে। তবে হরমুজ প্রণালির বর্তমান নৌযান চলাচলের স্বাভাবিক পরিস্থিতিতে কোনো ধরনের পরিবর্তন আসেনি বলেও আশ্বস্ত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুরক্ষাই প্রথম: শিশুর নিরাপদ শৈশবকে জাতীয় অগ্রাধিকারের দাবি

হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিয়ে ওমানের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে: ইরান

আপডেট সময় : ১২:৩১:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬