ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

আইনজীবী নিজাম শান্তের হত্যার বিচার দাবিতে বাগেরহাটে মানববন্ধন

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্তের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছেন আইনজীবীরা। রোববার সকাল ১১টায় জেলা জজ কোর্ট প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিপুলসংখ্যক আইনজীবী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

এ সময় সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শেখ ওহিদুজ্জামান দিপু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দ্রুত এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তা না হলে ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার দায়ভার প্রশাসনকেই নিতে হবে।

বক্তারা আরও বলেন, একজন আইনজীবীকে নির্মমভাবে হত্যা করা কেবল একটি পরিবারের ওপর আঘাত নয়, বরং এটি সমগ্র আইনজীবী সমাজ এবং বিচারব্যবস্থার ওপর আঘাত। এই নৃশংস ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। অন্যথায় আইনজীবী সমাজ আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা নিহত অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্তের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। কর্মসূচি শেষে তারা দ্রুত বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুরক্ষাই প্রথম: শিশুর নিরাপদ শৈশবকে জাতীয় অগ্রাধিকারের দাবি

আইনজীবী নিজাম শান্তের হত্যার বিচার দাবিতে বাগেরহাটে মানববন্ধন

আপডেট সময় : ১২:৩১:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬