ঢাকা ০৫:১২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

ঢাকার দুই সিটিতে বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহে ফি আদায় বন্ধের দাবিতে হাইকোর্টে রিট

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বাসাবাড়ি থেকে ভ্যানের মাধ্যমে বর্জ্য সংগ্রহের জন্য মাসিক ফি বা চার্জ আদায় বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার (২৬ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।

রিটকারী আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান বলেন, সিটি করপোরেশন হোল্ডিং ট্যাক্সের মাধ্যমে বর্জ্য অপসারণসহ বিভিন্ন সেবার জন্য ইতোমধ্যে অর্থ আদায় করে। তাই একই সেবার জন্য বাসাবাড়ি থেকে ভ্যানের মাধ্যমে বর্জ্য সংগ্রহের নামে আলাদাভাবে মাসিক ফি নেওয়া আইনসম্মত নয়। তিনি জানান, এ কারণেই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন বাসাবাড়ি থেকে ভ্যানসেবার মাধ্যমে বর্জ্য সংগ্রহ বাবদ ফি আদায় বন্ধের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে।

রিটটি বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে। এর আগে গত ১০ জুন একই দাবিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকদের কাছে পৃথক আবেদন করেন সালাহ উদ্দিন রিগ্যান। সেই আবেদনে সাড়া না পেয়ে চলতি মাসে তিনি স্থানীয় সরকার সচিবসহ সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদের আইনি বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য

ঢাকার দুই সিটিতে বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহে ফি আদায় বন্ধের দাবিতে হাইকোর্টে রিট

আপডেট সময় : ০২:৪৫:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬