ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা: আইনগত সুযোগ নেই, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আইন অনুযায়ী সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে কোনো ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, সংবিধান অনুযায়ী আগামী ছয় মাস তিনি নিরাপত্তাসহ রাষ্ট্রের সকল সুযোগ-সুবিধা পাবেন।

রোববার (২৬ জুলাই) দুপুরে সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান সংক্রান্ত এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘স্বৈরাচারের শেষদিকে, অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান সরকারের প্রায় ছয় মাস সময়ে তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিধি-বিধান অনুযায়ী দায়িত্ব পালন করেছেন এবং আমরা রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। সেই সময়টায় সংবিধান অনুসারে তিনি বিশেষ সুবিধা (প্রিভিলেজড) ভোগ করেছেন, তাই তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধ বা এ বিষয়ে আদালতে কোনো মামলা করা যায় না।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এর বাইরে যদি কেউ কোনো বক্তব্য দিয়ে থাকে, সেটি তাদের স্বাধীনতা। তবে আমরা আমলে নেয়ার মতো কোনো বিষয় এখানে দেখিনি।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোহাগাড়া প্রেস ইউনিটের নতুন কমিটি গঠিত: নুরুল আলম সভাপতি, সেলিম উদ্দীন সাধারণ সম্পাদক

বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা: আইনগত সুযোগ নেই, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০১:৪১:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬