ঢাকা ০৯:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে বাসে হেনস্তা: অভিযুক্ত কারাগারে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে যাত্রীবাহী বাসে হেনস্তার অভিযোগে মো. জসিম উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট বাসস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত জসিম উদ্দিন ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের মাইজপাড়া এলাকার বাসিন্দা। মামলার বাদী ওই ছাত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ভুক্তভোগী শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২ নম্বর গেট এলাকা থেকে খাগড়াছড়িগামী একটি যাত্রীবাহী বাসে ওঠেন। বাসটি হাটহাজারী এলাকায় পৌঁছালে জসিম শিক্ষার্থীর সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এতে বাসের অন্য যাত্রীরা তাকে বাস থেকে নামিয়ে দেন। এতে ক্ষুব্ধ হয়ে জসিম বাসটির পিছু নেয়। পরে বাসটি ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট বাসস্টেশন পৌঁছালে পূর্বের ঘটনার জের ধরে সে শিক্ষার্থীর জামা ও চুল ধরে টানাহেঁচড়া করে।

শিক্ষার্থীর চিৎকারে বাসের যাত্রী, চালক ও সহকারী এগিয়ে এসে তাকে আটক করে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে ফটিকছড়ি থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। রাতে ওই শিক্ষার্থী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ফটিকছড়ি থানার ওসি মো. রবিউল আলম খান জানান, অভিযুক্তকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলায় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ে র‌্যাম্প নির্মাণ: সমীক্ষা ও স্বচ্ছতার দাবিতে সরব নগর পরিকল্পনাবিদগণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে বাসে হেনস্তা: অভিযুক্ত কারাগারে

আপডেট সময় : ০৭:২২:২২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬