ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ৫২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন সংসদ সদস্য

চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫২ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের এই অর্জনের জন্য তাদের অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং বিদ্যালয় কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, পরিবার ও শিক্ষকদের নিরলস প্রচেষ্টা এই শিক্ষার্থীদের সফলতার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই মেধা, সততা, শৃঙ্খলা ও পরিশ্রমের মাধ্যমে তাদের নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের সংবর্ধনা অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার মানোন্নয়নে সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন ও জনপ্রতিনিধিদের সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইভিত্তিক জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে নৈতিক মূল্যবোধ, মানবিকতা, দেশপ্রেম এবং সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠারও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম, নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা শেষে বৃত্তিপ্রাপ্ত ৫২ জন শিক্ষার্থীর হাতে স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের সাফল্যে পুরো বিদ্যালয় প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত অভিভাবকরা এমন উদ্যোগকে শিক্ষার্থীদের জন্য অত্যন্ত অনুপ্রেরণামূলক বলে উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে টানা ১০ রাত মার্কিন হামলা, পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা

চাঁপাইনবাবগঞ্জে ৫২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন সংসদ সদস্য

আপডেট সময় : ০৭:৫৫:২০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬