পাবনার ভাঙ্গুড়ায় চলনবিল ও পার্শ্ববর্তী এলাকায় মৎস্য সম্পদ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। অভিযানে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা মূল্যের ১৩৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। পরে জনসম্মুখে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বুধবার বিকেলে উপজেলার পাটুল, আদাবাড়ীয়া ও পুইবিল এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। সংশ্লিষ্টরা জানান, চলনবিলে নতুন পানি আসার সুযোগে অসাধু চক্র নিষিদ্ধ জাল ব্যবহার করে মা ও পোনা মাছ নিধন করছে, যা জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 
























