চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫২ জন কৃতি শিক্ষার্থীকে মেধা বৃত্তি পাওয়ায় বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মো. নূরুল ইসলাম বুলবুল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকের মেধাবী শিশুরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। তাদের সঠিক দিশা দেখাতে অভিভাবক ও শিক্ষকদের ভূমিকা অপরিসীম। মেধা, সততা ও শৃঙ্খলার সমন্বয়ে নিজেদের গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে তিনি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ সম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের এমন সাফল্যে আনন্দ প্রকাশ করেন এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলকে আরও আন্তরিক হওয়ার পরামর্শ দেন। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়, যা উপস্থিত শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি করে।
রিপোর্টারের নাম 

























