ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

ধুনটে যমজ বোনের সাফল্যে আনন্দ, ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন

বগুড়ার ধুনট উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে এলাকায় সাড়া ফেলেছে যমজ দুই বোন। ফাহমিদা আক্তার রোদশী ও ফারমিনা আক্তার রুপন্তি নামের এই দুই মেধাবী শিক্ষার্থী পিরহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এই গৌরব অর্জন করে। বর্তমানে তারা পিরহাটি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়ন করছে।

তাদের এই সাফল্যে পরিবার ও এলাকাজুড়ে বইছে আনন্দের বন্যা। বাবা আবু হানিফ জানান, ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী দুই বোন শিক্ষকদের নির্দেশনা ও নিজেদের কঠোর পরিশ্রমে এই সাফল্য পেয়েছে। তাদের এই অর্জনে বিদ্যালয়ের শিক্ষক এবং স্থানীয় বাসিন্দারা গর্বিত। ভবিষ্যতে সুশিক্ষিত হয়ে দেশ ও মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করার স্বপ্ন দেখছে মেধাবী এই দুই বোন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গভীর সমুদ্রে বিকল ট্রলার: ১৯ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্টগার্ড

ধুনটে যমজ বোনের সাফল্যে আনন্দ, ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন

আপডেট সময় : ০৯:৫৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬