ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

স্থগিত এইচএসসি পরীক্ষা দ্রুত শুরুর দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে শিক্ষার্থীদের স্মারকলিপি

বন্যা পরিস্থিতির কারণে স্থগিত হয়ে যাওয়া ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা দ্রুত পুনরায় শুরু করার দাবিতে সরব হয়েছে শিক্ষার্থীরা। রোববার দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরীর কাছে এ সংক্রান্ত একটি স্মারকলিপি প্রদান করে বিভিন্ন কলেজের পরীক্ষার্থীদের একটি প্রতিনিধি দল।

শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ বিরতির ফলে তারা মানসিক চাপের সম্মুখীন হচ্ছেন। তাই দ্রুত নতুন রুটিন প্রকাশ করার পাশাপাশি প্রতিটি বিষয়ের পরীক্ষার মাঝে পর্যাপ্ত প্রস্তুতির জন্য যৌক্তিক বিরতি রাখার দাবি জানানো হয়েছে। চট্টগ্রাম কলেজ, সরকারি মহসিন কলেজ ও সিটি কলেজসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্বের সাথে শুনেছেন এবং বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনার আশ্বাস দিয়েছেন। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জানিয়েছেন, শিক্ষার্থীদের এই দাবির বিষয়টি পর্যালোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিফা বিশ্বকাপের সেরা রদ্রি, গোল্ডেন গ্লাভস সিমনের; গোল্ডেন বুট এমবাপ্পের

স্থগিত এইচএসসি পরীক্ষা দ্রুত শুরুর দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে শিক্ষার্থীদের স্মারকলিপি

আপডেট সময় : ০৮:০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬