দেশের ব্যাংকিং খাতে লাগামহীন খেলাপি ঋণ নিয়ন্ত্রণে এবার হার্ডলাইনে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। উচ্চ খেলাপি ঋণের ঝুঁকিতে থাকা ২৯টি বাণিজ্যিক ব্যাংককে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে ছয় মাসের সময়সীমা দিয়েছেন গভর্নর। নির্দেশনায় বলা হয়েছে, যেসব ব্যাংকের খেলাপি ঋণ ২০ শতাংশের বেশি, তাদের তা কমিয়ে ২০ শতাংশের নিচে আনতে হবে। আর যাদের ২০ শতাংশের নিচে রয়েছে, তাদের ১০ শতাংশের মধ্যে নামিয়ে আনতে হবে।
সম্প্রতি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট জানিয়েছে, এই সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ঋণগুলো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছে হস্তান্তর করা হবে। এছাড়া অনাদায়ী সুদকে আয় দেখিয়ে লভ্যাংশ বিতরণ না করার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রাজনৈতিক বা অনৈতিক চাপ উপেক্ষা করে ব্যাংকগুলোকে নিজস্ব সক্ষমতা বাড়ানোর এবং খেলাপি ঋণ আদায়ে আইনি প্রক্রিয়া জোরদার করার কঠোর বার্তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
রিপোর্টারের নাম 

























