ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন ডিন নিয়োগ

শিক্ষার্থীদের প্রবল আন্দোলনের মুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামাজিক বিজ্ঞান অনুষদে নতুন ডিন নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নৃবিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. শাওলী মাহবুবকে আগামী দুই বছরের জন্য এই পদে দায়িত্ব প্রদান করা হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ৭ জুলাই অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল ইসলামকে এই অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে তাঁর নিয়োগের পর থেকেই সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। শিক্ষার্থীদের অভিযোগ ছিল, জুলাই গণ-অভ্যুত্থানের সময় অধ্যাপক আইনুল ইসলামের ভূমিকা ছিল বিতর্কিত এবং তিনি ফ্যাসিবাদের পক্ষাবলম্বন করেছিলেন। এমন অভিযোগে শিক্ষার্থীরা তাঁর পদত্যাগের দাবিতে ক্যাম্পাস উত্তাল করে তোলেন।

শিক্ষার্থীদের টানা তিন দিনের আন্দোলন ও আলটিমেটামের মুখে অবশেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন আগের নিয়োগ বাতিল করে নতুন ডিন নিয়োগের সিদ্ধান্ত নেয়। নতুন ডিন অধ্যাপক ড. শাওলী মাহবুবের এই নিয়োগ আগামী ২০ জুলাই থেকে কার্যকর হবে এবং তিনি বিধি অনুযায়ী সকল সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপনে কাজ এগিয়ে চলছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন ডিন নিয়োগ

আপডেট সময় : ০৯:১৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬