ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জবির সামাজিক বিজ্ঞান অনুষদে নতুন ডিন নিয়োগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন পদে বড় পরিবর্তন এনেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নৃবিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. শাওলী মাহবুবকে আগামী দুই বছরের জন্য এই অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। নবনিযুক্ত ডিনের এই আদেশ আগামী ২০ জুলাই থেকে কার্যকর হবে।

এর আগে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল ইসলামকে এই পদে নিয়োগ দেওয়া হলে শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ ছিল, অধ্যাপক আইনুল ইসলাম বিগত জুলাই গণ-অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিপক্ষে এবং ‘ফ্যাসিবাদের’ পক্ষে অবস্থান নিয়েছিলেন। বিতর্কিত এই শিক্ষকের নিয়োগ বাতিলের দাবিতে শিক্ষার্থীরা ক্যাম্পাস উত্তাল করে তোলেন এবং তাকে অবরুদ্ধ করে রাখেন। শিক্ষার্থীদের আলটিমেটামের মুখে শেষ পর্যন্ত প্রশাসন তাদের দাবি মেনে নিয়ে নতুন ডিন নিয়োগের মাধ্যমে পরিস্থিতির সমাধান করল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে ৫২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন সংসদ সদস্য

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জবির সামাজিক বিজ্ঞান অনুষদে নতুন ডিন নিয়োগ

আপডেট সময় : ০৮:৫৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬