২০২৪ সালের ২০ জুলাই দিনটি ছিল বিভীষিকাময়। সেদিন সকালে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আন্দোলনে যোগ দিতে বেরিয়েছিলেন ১৯ বছর বয়সী তরুণ ইমাম হাসান ভূঁইয়া তাইম। স্বপ্ন ছিল বাবার মতো পুলিশ হয়ে দেশের সেবা করবেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই পুলিশের গুলিতেই ঝাঁজরা হয়ে যায় তাইমের বুক। যাত্রাবাড়ীর কাজলা এলাকায় আন্দোলন চলাকালীন পুলিশের বেপরোয়া হামলার মুখে একটি দোকানে আশ্রয় নিয়েছিলেন তাইম ও তার বন্ধুরা।
प्रत्यক্ষদর্শী ও বন্ধুদের বর্ণনা অনুযায়ী, পুলিশ সদস্যরা দোকানের শাটার ভেঙে তাদের বের করে আনে এবং নির্মমভাবে মারধর করে। একপর্যায়ে তাদের দৌড় দিতে বাধ্য করা হয়। প্রাণ বাঁচাতে তাইম যখন দৌড় দেন, তখন পেছন থেকে পুলিশ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বুলেট তার শরীর ভেদ করে বেরিয়ে যায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এই স্বপ্নবাজ তরুণ। একজন পুলিশ কর্মকর্তার সন্তান হয়েও পুলিশের হাতেই এমন নির্মম মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার পরিবার ও সহযোদ্ধারা।
রিপোর্টারের নাম 























