ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

শান্তিনগরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কাপড় ব্যবসায়ী আহত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৩২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে রাজধানীর শান্তিনগর বাজারের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিল্লাল হোসেন (৪০) নামে এক কাপড় ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত ১২টার দিকে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহত বিল্লাল কুমিল্লার দাউদকান্দি উপজেলার পাঁচগাছিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে মগবাজার এলাকায় ভাড়া থাকেন। 

ভুক্তভোগী ব্যবসায়ীর ভাই ফজলুর রহমান জানান, আমার ভাই গাউছিয়া, মৌচাকসহ বিভিন্ন মার্কেটে পাইকারি কাপড় সরবরাহ করতেন। গত রাতে শান্তিনগর বাজার এলাকা দিয়ে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় অজ্ঞাতনামা তিন ছিনতাইকারী পথরোধ করে দাঁড়ায়। কোনও কিছু বোঝার আগেই তারা আমার ভাইয়ের বুকে ও বাম পায়ের রানে ছুরিকাঘাত করে ৫ হাজার টাকা ও ১টি মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসি। চিকিৎসক জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গত রাত ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। তার চিকিৎসা চলছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু

শান্তিনগরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কাপড় ব্যবসায়ী আহত

আপডেট সময় : ০৯:৩২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫