ঢাকা ১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

মুসলিম বিশ্বের সংকট উত্তরণে জ্ঞানচর্চায় জোর দিলেন মাহমুদুর রহমান

দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, মুসলিম উম্মাহর বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে পড়া। তিনি মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে গবেষণা ও অর্থনীতিতে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘এক মুসলিম দাওয়াহ কল্যাণ সংস্থা’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মাহমুদুর রহমান আরও বলেন, এক সময় মুসলমানরাই জ্ঞান-বিজ্ঞানে বিশ্বকে নেতৃত্ব দিয়েছে, কিন্তু সেই গৌরবোজ্জ্বল ঐতিহ্য ধরে রাখতে না পারায় আজ তারা প্রতিযোগিতায় টিকে থাকতে হিমশিম খাচ্ছে। ওআইসি-র মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর কার্যকর ভূমিকা না থাকায় তিনি সংস্থাটির পুনর্গঠনেরও দাবি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোল, অ্যাসিস্ট নাকি সময়? টাই-ব্রেকারে যেভাবে নির্ধারিত হয় বিশ্বকাপ গোল্ডেন বুট

মুসলিম বিশ্বের সংকট উত্তরণে জ্ঞানচর্চায় জোর দিলেন মাহমুদুর রহমান

আপডেট সময় : ০৯:০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬