ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান সারজিস আলমের

জুলাই সনদ বাস্তবায়ন না করলে বর্তমান সরকারের পরিণতিও ফ্যাসিস্ট সরকারের মতো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠন সারজিস আলম। বগুড়ার দুপচাঁচিয়ায় আয়োজিত এক পথসভায় তিনি বলেন, দেশের মানুষ দিল্লির তাঁবেদারি আর সহ্য করবে না। জনগণের আমানত রক্ষা করতে না পারলে আগামীতে কোনো রাজনৈতিক দলই জনগণের সমর্থন পাবে না।

বগুড়া জেলা এনসিপির আয়োজনে অনুষ্ঠিত এই পদযাত্রা ও পথসভায় দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা অংশগ্রহণ করেন। বক্তারা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, বর্তমান সরকারকে জনগণের চাওয়া-পাওয়াকে গুরুত্ব দিতে হবে। কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীদের একটি বিশাল মিছিল সাতমাথায় গিয়ে সমবেত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাটোরের গুরুদাসপুরে অবৈধ পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিঃস্ব কয়েকটি পরিবার

জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান সারজিস আলমের

আপডেট সময় : ০৭:৫৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬