ভোলার তজুমদ্দিনে আর্থিকভাবে অসচ্ছল এক অসুস্থ ইমামের চিকিৎসার ব্যয়ভার বহনে এগিয়ে এসেছে বাংলাদেশ ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতি। সোমবার উপজেলা সদরে আয়োজিত এক অনুষ্ঠানে ফকিরের হাট জামে মসজিদের খতিব মাওলানা মো. মানছুরের হাতে এক লাখ টাকার আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বনি আমিন। বক্তারা অসুস্থ ইমামের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সামাজিক দায়বদ্ধতা থেকে এই মানবিক উদ্যোগে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
রিপোর্টারের নাম 

























