ঢাকা ১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

ডিজিটাল প্ল্যাটফর্মে সক্রিয় হওয়ার নির্দেশ তথ্যমন্ত্রীর

বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে জেলা পর্যায়ের তথ্য কর্মকর্তাদের কাজের ধরনে আধুনিকায়ন আনার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, প্রচলিত প্রচারণার পাশাপাশি ডিজিটাল যোগাযোগ ব্যবস্থায় কর্মকর্তাদের আরও দক্ষ ও সক্রিয় হতে হবে, যাতে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং দুর্যোগকালীন বার্তা দ্রুত ও নির্ভুলভাবে জনগণের কাছে পৌঁছানো সম্ভব হয়।

সম্প্রতি এক ভার্চুয়াল মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। সভায় উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সভায় বক্তারা বলেন, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য রোধ করে সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করা এখন সরকারের অন্যতম প্রধান চ্যালেঞ্জ। তথ্য এখন মানুষের জন্য অপরিহার্য, তাই কোনোভাবেই যেন ভুল তথ্যের বিস্তার না ঘটে সেদিকে সজাগ থাকতে হবে।

মন্ত্রী আরও বলেন, সময়ের প্রয়োজনে জেলা তথ্য কর্মকর্তাদের এখন প্রজেক্টর বা প্রচারযানের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমসহ আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। সরকারি কাজের স্বচ্ছতা বজায় রাখতে এবং জনগণের সাথে তথ্যের সেতুবন্ধন দৃঢ় করতে ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহারই এখন সবচেয়ে কার্যকর মাধ্যম বলে তিনি মন্তব্য করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোল, অ্যাসিস্ট নাকি সময়? টাই-ব্রেকারে যেভাবে নির্ধারিত হয় বিশ্বকাপ গোল্ডেন বুট

ডিজিটাল প্ল্যাটফর্মে সক্রিয় হওয়ার নির্দেশ তথ্যমন্ত্রীর

আপডেট সময় : ০৯:০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬