দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, সরকার সংবিধান সংশোধনে যতটা তৎপর, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে ততটা উদাসীন।
মঙ্গলবার রাজধানীর কাকরাইলে আয়োজিত এক নারী সমাবেশে তিনি বলেন, সাধারণ মানুষ প্রত্যাশা করেছিল নতুন সরকারের অধীনে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে, কিন্তু বাস্তবে পরিস্থিতি আরও নাজুক হয়েছে। এছাড়া তিনি জুলাই আন্দোলনে নারীদের অসামান্য অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, নারীদের রাজনৈতিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এখন সময়ের দাবি। জুলাই গণহত্যার বিচারে সরকারের আইনি তৎপরতা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
রিপোর্টারের নাম 

























