ঢাকা ১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্রে ভুল: সিলেট বোর্ডের ৪ শিক্ষককে শোকজ

এইচএসসি পরীক্ষা-২০২৬-এর পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে গুরুতর ত্রুটি ও অসঙ্গতির ঘটনায় চার শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুল থাকায় পরীক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হয়।

সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীন স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধনের দায়িত্বে থাকা শিক্ষকদের এ ধরনের অবহেলা বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। নোটিশপ্রাপ্ত শিক্ষকদের তিন কর্মদিবসের মধ্যে এর লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোল, অ্যাসিস্ট নাকি সময়? টাই-ব্রেকারে যেভাবে নির্ধারিত হয় বিশ্বকাপ গোল্ডেন বুট

এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্রে ভুল: সিলেট বোর্ডের ৪ শিক্ষককে শোকজ

আপডেট সময় : ০৯:০৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬