ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

কওমি মহিলা মাদরাসার অবদান অনস্বীকার্য, বিভ্রান্তি ছড়ানো বন্ধের আহ্বান

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী বলেছেন, কওমি মহিলা মাদরাসাগুলো দীর্ঘকাল ধরে দেশের নারী শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এসব মাদরাসার অসংখ্য শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখছেন। তাই অসত্য তথ্য বা উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার মাধ্যমে এই শিক্ষাব্যবস্থার সুনাম ক্ষুণ্ন করার কোনো অপচেষ্টা গ্রহণযোগ্য নয়।

শনিবার সকালে রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ‘নারী শিক্ষার উন্নয়নে মহিলা মাদরাসার অবদান’ শীর্ষক এক আলোচনা সভা, বৃত্তি প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া লিলবানাত বাংলাদেশ (বাংলাদেশ কওমি মহিলা মাদরাসা ঐক্য পরিষদ)।

সংগঠনের আহ্বায়ক মুফতি ফয়জুল্লাহ ইব্রাহিমীর সভাপতিত্বে এবং সদস্যসচিব মুফতি বশীরুল হাসান খাদিমানীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক। তিনি কওমি মহিলা মাদরাসা সম্পর্কে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবার প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানান। একই সঙ্গে আলেম-উলামা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে এই শিক্ষাব্যবস্থার মর্যাদা রক্ষায় কাজ করার তাগিদ দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাওলানা ড. ওলীউর রহমান, মাওলানা আহমদ মায়মুন, মাওলানা আনওয়ারুল হক, মুফতি আবুল হাসান শামসাবাদী, মুফতি উবায়দুল কাদির নদভীসহ অন্যান্য বিশিষ্ট আলেম ওলামা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৃষ্টি ও ভোগান্তি মাথায় নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা শুরু

কওমি মহিলা মাদরাসার অবদান অনস্বীকার্য, বিভ্রান্তি ছড়ানো বন্ধের আহ্বান

আপডেট সময় : ০৩:৪৯:১৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬