নেত্রকোনায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের বাংলা এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে মাদকসহ তাদের হাতেনাতে ধরা হয়।
আটককৃতদের কাছ থেকে মাদক বিক্রির ২২ হাজার ৫০০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি দল এই অভিযানে নেতৃত্ব দেয়। এ ঘটনায় নেত্রকোনা মডেল থানায় মামলা দায়েরের পর আটক চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রিপোর্টারের নাম 






















